• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

‘সুড়ঙ্গ’ দিয়ে পাকিস্তানের ভেতরে ঢোকার দাবি ভারতের

নিজস্ব সংবাদ দাতা / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সুড়ঙ্গ পথে পাকিস্তানের ২০০ মিটার ভেতরে ঢুকে পড়ার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দেশটির কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, গত ২২ নভেম্বর ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে প্রায় দেড়শ’ মিটার লম্বা একটি সুড়ঙ্গের খোঁজ পায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই সুড়ঙ্গ ব্যবহার করেই ভারতে প্রবেশ করেছিল পাকিস্তানি মদতপুষ্ট চার জৈশ-ই-মহম্মদ জঙ্গি।

তার আগেই গত ১৯ নভেম্বর নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়। জঙ্গিদের কাছে থাকা মোবাইল ফোনের তথ্য দেখেই ওই সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। ২৬/১১ হামলার বর্ষপূর্তিতে কাশ্মীরে বড়সড় হামলার ছক ছিলো ওই জঙ্গিদের, এমনটাই দাবি নিরাপত্তা সংশ্লিষ্টদের।

ওই সরকারি কর্তা বলেন, ওই সুড়ঙ্গ ব্যবহার করে পাকিস্তানের ভেতরে প্রায় ২০০ মিটার পর্যন্ত প্রবেশ করেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেখানেই ছিলো ওই সুড়ঙ্গের উৎস। গত সপ্তাহে কাশ্মীরে নিহত জঙ্গিরা এই সুড়ঙ্গটি ব্যবহার করেছিল। এর আগে বিএসএফ’র রেইজিং ডে’র অনুষ্ঠানেও ওই সুড়ঙ্গের কথা উল্লেখ করেছিলেন বিএসএফ’র ডিজি রাকেশ আস্থানা। যদিও সুড়ঙ্গটি নিয়ে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন