• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

২৮ বছরের পুরনো ভ্রূণ থেকে জন্ম নিল মলি!

নিজস্ব সংবাদ দাতা / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ছবির মলি গিভসন নামের শিশুটির বয়স মাত্র এক মাস। তবে তর্কের খাতিরে অনেকে অবশ্য তার বয়স ২৮ বছরও বলতে পারেন। কারণ, যে ভ্রূণ থেকে তার জন্ম হয়েছে সেটি সংরক্ষণ করা হয়েছিল ২৮ বছর আগে।

সেই ১৯৯২ সালের অক্টোবর মাস থেকে কন্যাশিশুটিকে ভ্রূণ অবস্থাতেই জমাট রাখা হয়েছিল দীর্ঘ ২৮ বছর। অবশেষে চলতি ফেব্রুয়ারিতে ২৯ বছর বয়সী মার্কিন তরুণী টিনা গিবসনের গর্ভে ভ্রুণটি প্রতিস্থাপন করা হয়।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গত ২৬ অক্টোবর জন্ম নিয়েই শিশুটি ইতিহাস তৈরি করেছে। তিন বছর আগে তার সহোদরা এমা গিবসনের জন্ম হয়েছিল ২৪ বছরের পুরনো ভ্রূণ থেকে। এবার সেই রেকর্ড ভাঙলো মলি।

তবে এত পুরোনো ভ্রূণ এই প্রথম সফলভাবে মাতৃদেহে বেড়ে উঠে জন্মলাভ করার মতো বিজ্ঞানের বিস্ময় নিয়ে বিশেষ নজর নেই মলির মা টিনা গিবসন ও বাবা বেন গিবসনের। নতুন অতিথিকে পেয়েই তারা খুব খুশি।

টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিল শহরের ন্যাশনাল এমব্রয় ডোনেশন সেন্টারে ১৯৯২ সালের অক্টোবরে মলি গিবসনের ভ্রূণ সংরক্ষণ করে রাখা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ভ্রূণটি টিনার গর্ভে প্রতিস্থাপন করা হয়।

টিনা তিন বছর আগে ঠিক একই পদ্ধতিতে মা হয়েছিলেন। ২০১৭ সালে নভেম্বর মাসে তার গর্ভে জন্ম নেয় এমা গিবসন। ওই ভ্রূণ ২৪ বছর সংরক্ষণ করে রাখার পর ওই বছর প্রতিস্থাপন করা হয় টিনা গিবসনের গর্ভে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন