• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ফ্রান্সে বন্ধ হয়ে যেতে পারে ৭৬ মসজিদ

নিজস্ব সংবাদ দাতা / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তথাকথিত ধর্মীয় ‘চরমপন্থার’ বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ফরাসি সরকার ‘ব্যাপক ও নজিরবিহীন’ পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্ট হিসেবে ৭৬টি মসজিদ চিহ্নিত করা হয়েছে এবং এগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। বৃহস্পতিবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিয়ান এ তথ্য জানিয়েছেন।

টুইটারে ডারমানিয়ান লিখেছেন, ‘আগামী দিনগুলোতে এই প্রার্থনার স্থানগুলোতে তল্লাশি চালানো হবে। এই সন্দেহগুলো যদি কখনো নিশ্চিত হওয়া যায়, তাহলে আমি এগুলো বন্ধ করে দিতে বলব।’

তিনি জানিয়েছেন, ‘মৌলবাদে’ সম্পৃক্ততার সন্দেহে ৬৬ জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বেশি মুসলমান বাস করে। তবে সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার পর মুসলিমদের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ফরাসি সরকার। স্থানীয় মুসলিমদের আশঙ্কা, বিচ্ছিন্ন ঘটনার জন্য ফরাসি সরকার সমষ্টিগত শাস্তির ব্যবস্থা করতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন