• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ভবেরচর সম্ভাব্য মহিলা মেম্বার প্রার্থী হিসাবে সকলের দোয়া চান স্মৃতি আক্তার…

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  গজারিয়া প্রতিনিধিঃ

আসন্ন ভবেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী হিসাবে স্মৃতি আক্তার এলাকাবাসীর দোয়া ও ভালো বাসা কামনা করেন। তিনি সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চান। নির্যাতিত নারী সমাজের কল্যাণে তাদের সহায়তায় হাত বাড়াতে চান। জানা যায়, সম্ভাব্য মহিলা মেম্বার প্রার্থী স্মৃতি আক্তার ১৯৯৩ সালের ১৬ মার্চ গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নের ভবেরচর মধ্যে পাড়া এলাকায় সম্ভ্রান্ত প্রধানবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে অত্যন্ত নম্র-ভদ্র ও শান্তশিষ্ট ছিলেন।

স্মৃতি আক্তার ছাত্রজীবন থেকেই রাজনীতির অঙ্গনে পা রাখেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন (বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চল) মহিলা ইউনিট এর প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন।বিবাহিত জীবনে ২ কন্যা সন্তানের জননী। এ প্রসঙ্গে সম্ভাব্য মহিলা মেম্বার প্রার্থী স্মৃতি আক্তার মুঠোফোন বলেন, প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস এমপি’র একনিষ্ঠ কর্মী হয়ে এলাকার উন্নয়নকে আরো এগিয়ে নিতে চাই। এজন্যে তিনি ভবেরচর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী হয়ে নির্বাচন করতে চান। দলের নেতা-কর্মী ও ওয়ার্ড বাসীর সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন