• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

আসছে তীব্র শীত ও ঘন কুয়াশা

নিজস্ব সংবাদ দাতা / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

শীত নামার আগেই মানুষ পূর্বপ্রস্তুতি নিয়ে থাকেন শীত মোকাবিলায়। তীব্র শীতে বিশেষ প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হতে চান না মানুষ। সপ্তাহ শেষে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ঘন কুয়াশা। আগামী তিন-চার দিনের মধ্যেই আসছে শীতের তীব্রতা ও ভারি কুয়াশা। এজন্য আগেভাগেই শীত মোকাবিলায় প্রস্তুতি নেওয়া দরকার। চলতি সপ্তাহের শেষ দিকে জেঁকে আসছে শীত।

সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা। একই সঙ্গে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যস্থানে হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন