• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

ফুলবাড়িয়ায় পুলিশ-সাংবাদিকসহ আহত ৩

নিজস্ব সংবাদ দাতা / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ উচ্ছেদ অভিযান চালালে ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পুলিশের দাবি, ব‌্যবসায়ী তাদের উদ্দেশে ইটপাটকেল ছুড়ে। তাতে পুলিশ-সাংবাদিসহ তিন জন আহত হন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘অভিযান শুরু করলে ব্যবসায়ীরা আমাদের বাধা দেয়। তারা ইটপাটকেল ছোড়ে। এতে তিনজন আহত হয়েছেন।’

ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা পজিশন কিনে এখানে ব্যবসা করছি। কিন্তু সিটি করপোরেশন কোনো নোটিশ বা আগাম না জানিয়ে সকালে উচ্ছেদ অভিযান চালাতে আসে। আমাদের লাখ লাখ টাকা বিনিয়োগ আছে এই ব্যবসাকে কেন্দ্র করে। দোকান ভেঙে ফেললে আমরা যাব কোথায়?

এর আগে বেলা ১১টার দিকে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে মার্কেটটির ব্লক-এ, ব্লক-বি ও ব্লক-সিতে অভিযান পরিচালনার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে তা শুরু করা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় ‘অভিযান বন্ধ করো’ বলে তারা স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন