• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ

পাঁচ নারী পেলেন রোকেয়া পদক

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারীর ক্ষমতায়নে বিভিন্নভাবে বিশেষ অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক পেলেন পাঁচ নারী।

বুধবার(৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোকেয়া পদক-২০২০ প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

এবার শিক্ষায় প্রফেসর ড. শিরীণ আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম, এসপিপি, এমপিএইচ, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বেগম মুশতারী শফি (বীর মুক্তিযোদ্ধা) এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার বেগম রোকেয়া পদক পেলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কাছ থেকে সম্মাননা পদক, সনদ ও চেক গ্রহণ করেন তারা।

প্রসঙ্গত, প্রতি বছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করে আসছে সরকার। নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে এ দিবস পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন