• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

জয়িতা পুরস্কার পেলেন রাজশাহীর সেই খুকি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, রাজশাহী সংবাদদাতা:

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সারাদেশে পরিচিতি পেয়েছেন রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকেরই সহায়তা পেয়েছেন। এবার তিনি পেলেন রাজশাহী জেলার শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার।

বুধবার (৯ ডিসেম্বর) খুকিসহ ১০ জনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয়। দেওয়া হয় সংবর্ধনা।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর সপুরায় মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবী শাহিন আক্তার রেনী, অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন।

অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন