• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পাঁচ সন্তানের জননীকে ১৭ জন মিলে ধর্ষণ

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

স্বামীর সঙ্গে বাজার থেকে ফেরার সময় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ১৭ ব্যক্তির বিরুদ্ধে। ৩৫ বছরের ওই নারী পাঁচ সন্তানের জননী।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে নৃশংস এই ঘটনা ঘটে ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলার মুফাসসিল থানা এলাকায়। পরদিন বুধবার নির্যাতিতা পুলিশে অভিযোগ জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। ডিআইজি সুদর্শন মণ্ডল জানিয়েছেন, ‘ওইদিন রাতে আচমকা হানা দেয় অভিযুক্তরা। তারা সবাই মদ্যপ ছিল বলে জানিয়েছেন তিনি।’ তার কথায়, ‘ওই নারীর দেওয়া বয়ানে জানা গেছে, গ্রামের বাজার থেকে রাতে ফেরার সময় অভিযুক্তরা তাদের উপরে চড়াও হয়। নারীর স্বামীকে আটকে রেখে তার উপর নির্যাতন চালানো হয়।

নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, এখনও পর্যন্ত তারা একজনকেই শনাক্ত করতে পেরেছেন। সেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ওই নারীর কথায় কিছু অসঙ্গতি রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ডিআইজির কথায়, ‘আমরা গ্রামবাসীদের ধরে ধরে প্রশ্ন করে খতিয়ে দেখছি বিষয়টা। কেননা নারী তার বয়ান বদলাচ্ছেন।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন