• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পার্টি শেষে সিগারেট জ্বালিয়ে ঘুম, বৌভাতের দিনেই বরের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বৌভাতের সকালে মিললো বরের লাশ। শনিবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হয় নীলাদ্রি চক্রবর্তী (২৬)-র দেহ। ঘটনাটি ঘটেছে নেতাজিনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানিয়েছে, গত ১০ ডিসেম্বর বিয়ে হয় নীলাদ্রির।

শুক্রবার গভীর রাত পর্যন্ত নিজের ঘরেই বন্ধুদের সঙ্গে পার্টি চলে। শনিবার সকালে তার দেহ উদ্ধার হয় ওই ঘর থেকেই। ধোঁয়ায় ভরা ছিল ঘর। পুলিশের প্রাথমিক অনুমান, সিগারেট ধরিয়ে ঘুমিয়ে পড়েন ওই যুবক। সেখান থেকে কোনো ভাবে বালিশে আগুন লেগে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় ঘর। বন্ধুদের সঙ্গে মদ্যপান করায় তার হঁশ ছিল না বলেই ঘুমের মধ্যে দমবন্ধ হয় মৃত্যু হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নীলাদ্র্রির বন্ধুদেরও। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে নীলাদ্রির বাবা নিশীথ চক্রবর্তী ছেলেকে ডাকতে আসেন। দরজা খুলতে দেখেন নীলাদ্রি অচেতন অবস্থায় পড়ে রয়েছে। ঘর ধোঁয়ায় ভর্তি। সঙ্গে সঙ্গে তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। পরে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় কাটাপুকুর মর্গে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্যাস্টিক আলসারের রোগী ছিলেন ওই যুবক। যকৃতেও সমস্যা ছিল। শরীরে অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড ঢুকে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন