• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

চতুর্থ দিনের মতো ফুলবাড়িয়া মার্কেটে অভিযান

নিজস্ব সংবাদ দাতা / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর ফুলবাড়িয়ার তিনটি মার্কেটের রাস্তা দখল করে তৈরি করা অবৈধ দোকান উচ্ছেদে চতুর্থ দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিটি করপোরশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।

সূত্র জানায়, সিটি করপোরশন মালিকানাধীন এই মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত বা অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাটা-চলার পথ, টয়লেট, লিফটের জায়গা, ফুটপাতে করা হয়েছে। তাই ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে গত মঙ্গলবার থেকে এই মার্কেটে অভিযান চলছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ইতোমধ্যে দুই-তৃতীয়াংশ অবৈধ দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো কয়েকদিন এই মার্কেটে অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন