• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

করোনায় ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

১৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইসোয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনি। দেশটির স্থানীয় সময় সোমবার (১৪ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, রোববার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সে মারা গেছেন অ্যামব্রোস। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হন সাবেক এই ব্যাংকার।

গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। পরে আফ্রিকার আরেক দেশ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

দক্ষিণ আফ্রিকান স্থলবেষ্টিত ছোট দেশ ইসোয়াতিনি। ক্ষুদ্র অর্থনীতি দেশ ইসোয়াতিনি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল। এইচআইভি, যক্ষ্মাসহ নানা রোগে জর্জরিত দেশটির মানুষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত ৬ হাজার ৭৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২৭ জনের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন