• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের উদ্বোধন আজ, ভাতা পাবেন ৩৭৫৬৭ জন মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত

আইপিএল থেকে ১৩১ কোটি টাকারও বেশি আয় রোহিতের

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আইপিএলে সফলতম অধিনায়কদের একজন ধরা হয় রোহিত শর্মাকে। ট্রফি জেতার নিরিখে মহেন্দ্র সিং ধোনিকেও পিছনে ফেলে দিয়েছেন রোহিত শর্মা। অধিনায়ক ধোনি তিনবার আইপিএল জিতেছেন চেন্নাইয়ের হয়ে। সেখানে মুম্বাই অধিনায়ক রোহিত ইতোমধ্যেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। পাশাপাশি আইপিএল থেকে তার আয়ও চমকে দেওয়ার মতোই।

ইনসাইডস্পোর্ট মানি বলের পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র আইপিএল থেকে চুক্তিবাবদ এখন পর্যন্ত ১৩১ কোটি টাকারও বেশি আয় করেছেন রোহিত শর্মা।

আইপিএলের উদ্বোধনী বছর ২০০৮ সালে ডেকান চার্জার্স নিলামে ৩ কোটি টাকায় নিয়েছিল রোহিতকে। তখন রোহিত ছিলেন টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। পরের দুই বছরও ওই টাকা পেয়েছিলেন তিনি।

২০১১ আইপিএলে কোনো ক্রিকেটারকে ধরে রাখেনি ডেকান চার্জার্স। নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স ৯.২ কোটি টাকায় নেয় তাকে। তখন থেকেই মুম্বাইয়ে রয়েছেন তিনি। ২০১২ ও ২০১৩ সালের আইপিএলেও ওই টাকাই তিনি পেয়েছিলেন। ২০১৪ সালের আইপিএলে তার মূল্য বেড়ে দাঁড়ায় ১২.৫ কোটি টাকা। তিনি ছিলেন রিটেন হওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথম পছন্দ।

২০১৫ থেকে ২০১৭, এই তিন বছরও রোহিত পান ১২.৫ কোটি টাকা করে। ২০১৮ সালে বিসিসিআই প্রথম পছন্দের রিটেন হওয়া খেলোয়াড়দের দর বাড়িয়ে দেয়। রোহিতকে সেবার মুম্বাই ১৫ কোটি টাকায় রাখে। সেই টাকাই এখনও অবধি পেয়ে চলেছেন রোহিত।

সব মিলিয়ে আইপিএল থেকে চুক্তি বাবদ ১৩১ কোটি টাকারও বেশি আয় করেছেন রোহিত। এই তালিকায় বিরাট কোহলির চেয়ে এগিয়ে আছেন তিনি। কোহলির চুক্তি বাবদ উপার্জন ১২৬ কোটি টাকার বেশি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন