• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

মদ খেয়ে পথচারীদের গায়ে মোটরসাইকেল, এএসআইকে গণপিটুনি

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, চট্টগ্রাম প্রতিনিধি:

মদ খেয়ে মোটরসাইকেল পথচারীদের গায়ে তুলে দেয়ায় উদ্দীপন চাকমা নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গণপিটুনি দিয়েছে জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কল্যাণ মিত্র চাকমা নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চার লিটার ছোলাই মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটে।

সিএমপি উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, রাতে একই মোটরসাইকেলে করে এএসআই উদ্দীপন চাকমা, তার কাকাতো বোন এবং কল্যাণ মিত্র চাকমা মোটরসাইকেলে করে আসছিল।

এসময় কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন উদ্দীপনকে ধরে লাঞ্চিত করে। পুলিশ ঘটনাস্থল থেকে চার লিটার মদসহ কল্যাণ মিত্রকে গ্রেপ্তার করে। উদ্দীপনের বিষয়টা তদন্ত করতে এসি বায়েজীদকে দায়িত্ব দেয়া হয়েছে। তার দোষ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, এএসআই উদ্দীপন নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। তিনি তখন মদ্যপ ছিলেন। বেপরোয়া গাড়ি চালিয়ে তিনি কয়েকজনকে আহত করেন। পরে স্থানীয় জনগণ আটক করে তাকে গণপিটুনি দেয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন