• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

মরিশাসের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়ক উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মরিশাসের রাজধানী পোর্ট লুইয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মরিশাসের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ আনোয়ার হুসনু এবং পোর্ট লুইয়ের মেয়র মাহফুজ মুসা বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক উদ্বোধন ও নামফলক উন্মোচন করেন। ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব‌্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিভিন্ন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়ক আছে। বঙ্গবন্ধুর নাম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে এসব সড়কের নামকরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন