• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে জর্ডান

নিজস্ব সংবাদ দাতা / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জর্ডান আগামী বছর বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন‌্য সাক্ষাৎ করেন জর্ডানের সবচেয়ে বড় পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সানাল কুমার। পরে সাংবাদিকদের উল্লিখিত তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন।

মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সানাল কুমার জানান, তার প্রতিষ্ঠানের ২৬ হাজার কর্মীর মধ্যে ১৬ হাজার জনই বাংলাদেশের। আগামী বছর ওই প্রতিষ্ঠানে আরও ১২ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ করা হবে।

ভবিষ্যতে আরও বেশি কর্মী নিয়োগ করা হবে, জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের কর্মীদের মেধা, শ্রম ও কর্তব্যনিষ্ঠা জর্ডানে অধিক সংখ্যক কর্মী নিয়োগের মূল কারণ।’

জর্ডানের পোশাক কারখানায় বাংলাদেশের কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন