• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

শফীকে হত্যার অভিযোগে মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -৩ এর আদালতে এই মামলাটি দায়ের করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আবু হানিফ বিষয়টি  নিশ্চিত করেছেন।

আইনজীবী মোহাম্মদ আবু হানিফ জানান, আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ৩৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় হেফাজতে ইসলামের বর্তমান কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককেও আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ( পিবিআই )  তদন্ত করে প্রতিবেদন দেওয়ায় আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন