• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

সিরাজগঞ্জে উঠান নিয়ে সংঘর্ষ: নিহত ১

নিজস্ব সংবাদ দাতা / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে বাড়ির উঠান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহসান আলী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে উভয়পক্ষের পাঁচ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, বুধবার (১৬ ডিসেম্বর) রাতে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আতাউর জানান, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের বক্কার প্রামানিকের সঙ্গে তার ভাই আমোদ আলী প্রামানিকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। বুধবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় হাজী আহসান আলী সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন