• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

যুক্তরাষ্ট্রে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা

নিজস্ব সংবাদ দাতা / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। দেশটিতে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭০০ জনের। যা এ যাবত কালে দেশটিতে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড! এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ। যা একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার এবং মারা গেছেন ৩ লাখ ৪ হাজার ৫৭৭ জন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটির কোনো কোনো অঙ্গরাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে তিন হাজার মানুষ মারা যাচ্ছে দেশটিতে।

যুক্তরাষ্ট্রে সোমবার থেকে গণহারে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। চলতি মাসের মধ্যে দুই কোটি মানুষকে টিকাদান নিশ্চিত করতে চায় দেশটি। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে নাগাদ করোনার ভ্যাকসিন নেবেন তা জানানো হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। তার মুখপাত্র কাইলেই ম্যাকইনানি বলেন, হোয়াইট হাউসের চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মতো যথাসময়ে প্রেসিডেন্ট টিকা নেবেন। স্বেচ্ছায় আগ্রহী হয়েই ট্রাম্প টিকা নেবেন। তবে কবে, কখন, কিভাবে তিনি টিকা নেবেন সেটা প্রকাশ করতে অস্বীকৃতি জানানো হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী দেশের মানুষকে উৎসাহিত করতে জনসম্মুখে শুক্রবার (১৮ ডিসেম্বর) কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন বলে জানা গেছে। বুধবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন