• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

‘নো মাস্ক, নো সার্ভিস’ নিশ্চিতের নির্দেশ মন্ত্রিসভার

নিজস্ব সংবাদ দাতা / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সরকারি বেসরকারি সব অফিসে কড়াকড়িভাবে ‘নো মাস্ক নো সার্ভিস’ বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সচিব বলেন, ‘নো মাস্ক, নো সার্ভিস’ এটা মুখে বলছি, এটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে।  যে মাস্ক না পরে আসবে সে সরকারি-বেসরকারি যে অফিসেই আসবে কোনোভাবেই যেন সেবা না পায় তা নিশ্চিত করতে হবে।  এটার একটা বড় রোল দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগকে।

‘নো মাস্ক, নো সার্ভিস’- এটা ব্যাপকভাবে প্রচার করার জন্য স্থানীয় সরকারের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।  গ্রামাঞ্চলে, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজের সচেতন ব্যক্তি সবাই এই কাজে অন্তর্ভুক্ত হয়েছেন- জানান তিনি।

আনোরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন- যেহেতু (করোনাভাইরাস) পৃথিবীতে স্প্রেড করছে, এটা আমাদের আরও একটু স্ট্রং অ্যাকশনে যেতে হবে যাতে যথাসম্ভব সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন করা যায়। আর মাস্কের কথা তো বারবার আলোচনায় আসছে।

তিনি বলেন, ‘এখন একটা সুবিধা হচ্ছে, আমরা তো বুঝতে পারছি।  মার্চ, এপ্রিল, মে মাসে আমাদের কোনো ধারণাই ছিল না। এখন ট্রিটমেন্ট প্রটোকল বোঝা যাচ্ছে, হ্যান্ডেলিং ম্যানেজমেন্ট বোঝা যাচ্ছে, যার জন্য এখন মোটামুটি সবাই’।

বৈঠকে কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ রোধে স্থানীয় সরকার বিভাগের গৃহীত পদক্ষেপ ও কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন