• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

যুক্তরাজ্য ভ্রমণে ৪০ দেশের নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ দাতা / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের অতি সংক্রামক ‘রূপ’ ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ৪০টিরও বেশি দেশ যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিবিসি এ তথ্য জানায়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈঠকে এর সদস্য দেশগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

ডেনমার্কেও করোনা ভাইরাসের অতি সংক্রামক ‘রূপ’ ছড়িয়ে পড়ায় দেশটি থেকে বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সুইডেন।

করোনা ভাইরাসের নতুন এ ‘স্ট্রেইন’ খুব দ্রুত মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে। তবে, এটি আরও মারাত্মক কিনা তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

যুক্তরাজ্যে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা দেশের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জেন্সিস চিফ মাইক রায়ান বলেছেন, মহামারির মধ্যে ভাইরাসটির বিবর্তন সাধারণ ব্যাপার এবং এটি একেবারেই ‘নিয়ন্ত্রণের বাইরে নয়’।

এর আগে গত রোববার (২০ ডিসেম্বর) যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছিলেন, ভাইরাসের নতুন রূপটি ‘নিয়ন্ত্রণের বাইরে’।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায়ও করোনা ভাইরাসের অতি সংক্রামক একটি রূপটি পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের ভাইরাসটির মতো নয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন