• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ভারতের কর্নাটকে নৈশকালীন কারফিউ জারি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক রূপটি নিয়ে যখন বিশ্বের বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখন ভাইরাসের সংক্রমণ রোধে ভারতের কর্নাটক রাজ্যে নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ ২ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

চলতি সপ্তাহে কর্নাটক হচ্ছে ভারতের দ্বিতীয় রাজ্য যেখানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এর আগে মহারাষ্ট্রে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কর্নাটক রাজ্য সরকার জানিয়েছে, যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে করোনা শনাক্ত পরীক্ষা করাতে হবে।

মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিইউরাপ্পা সাংবাদিকদের বলেছেন, ‘করোনাভাইরাসের নতুন রূপ বা ধরণটির পরিপ্রেক্ষিতে ২ জানুয়ারি পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নৈশকালীন কারফিউ জারির সিদ্ধান্ত হয়েছে। আমি সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’

অবশ্য এক দিন আগেই তিনি বলেছিলেন, ‘এখন নৈশকালীন কারফিউর কোনো প্রয়োজন নেই। আমাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলেই চলবে।’

গত সপ্তাহে যুক্তরাজ্যে করোনার নতুন রূপটি শনাক্ত হয়। এটি আগের রূপটির তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন