• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

প্রায় তিন সপ্তাহ পর্যবেক্ষণে থাকবেন সাইফ

নিজস্ব সংবাদ দাতা / ২৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর ডাক সবার আগে পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু ফুটবল খেলতে গিয়ে লিগামেন্টের চোট পাওয়ায় শুরু থেকে ছিলেন না এই বোলিং অলরাউন্ডার। লিগ পর্বের শেষ তিন ম্যাচে ছিলেন। আপাতত মাঠে ক্রিকেট নেই, তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ করছেন ২৪ বছরের এই ডানহাতি ফাস্ট বোলার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই ম্যাচ দিয়ে মাঠে ফেরার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন সাইফ। প্রায় তিন সপ্তাহ টিম চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। বুধবার সাইফ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা টুর্নামেন্ট (বঙ্গবন্ধু কাপ) চলাকালে জৈব সুরক্ষা বলয়ে ছিলাম বলে এমআরআই করাতে পারিনি। পরে যখন করলাম, তখন লিগামেন্টে সমস্যা ধলা পড়েছে। আমি ভেবেছিলাম স্বাভাবিক ব্যথা, এক সপ্তাহ পর চলে যাবে। কিন্তু তারপরও সমস্যা ছিলই।’

ফিজিওদের পরামর্শ নিয়ে সামনে এগোতে চান তিনি, ‘তো লিগামেন্টের সমস্যা হওয়ার পর এখন ফিজিও দেবাশীষ স্যার, শাওন ভাই ও বায়োজিদ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি।’

ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী সাইফ, ‘লিগামেন্টের সমস্যাটা কোন পর্যায়ে মানে গ্রেড ১ না ২ তা জানি না। তবে আমাকে প্রায় তিন সপ্তাহ তাদের (ফিজিও) পর্যবেক্ষণে থাকতে হবে। আমি আশাবাদী। এর পর আমার কিছু টেস্ট নেবে বোলিং টেস্ট বা রানিং। তো সব পরীক্ষায় যদি টিকে যাই, তাহলে হয়তো ছাড়পত্র পাবো।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন