• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদ দাতা / ১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কাজী মোস্তাফিজ:

যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার যশোর শহরের শঙ্করপুর-জমাদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ বোতল অবৈধ মাদক সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন যশোরের শঙ্করপুর এলাকার জমাদারপাড়ার মৃত তফসিল উদ্দিনের ছেলে মো. মশিউল আলম (৫৫) ও একই এলাকার আজিবর রহমানের মেয়ে আখিমা খাতুন (৪৩)।

র‌্যাব-৬-এর ভাষ্যমতে, তাদের সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি দল যশোর কোতোয়ালি মডেল থানার অধীন শঙ্করপুর-জমাদারপাড়া এলাকায় অভিযানটি চালায়। অভিযান চলাকালে দলটি মো. মশিউল আলম ও আখিমা খাতুনের কাছ থেকে ১০৫ বোতল উইনসারেক্স এবং ৮০ বোতল এসকুফ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতদের ও জব্দকৃত মালামাল পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স বলেন, অভিযুক্ত, সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তিনি মাদক, হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযানও অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন