• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন।

গাংনী উপজেলার বামুন্দী এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় গৃহবধু জেসমিন আক্তার (২৫) ও তার শিশু পুত্র ইমাম হোসেন (৪) নিহত হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ও বিকেলে সদর এবং গাংনী উপজেলায় দুটি দুর্ঘটনা সংঘটিত হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান পৃথকভাবে এ তথ‌্য নিশ্চিত করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় সজনী খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অপরদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ জেসমিন আক্তার ও তার শিশু ছেলে। সেসময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত‌্যু হয়।

নিহত জেসমিন আক্তার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের কৃষক শিপন হোসেনের স্ত্রী।

জেসমিনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওসি বজলুর রহমান জানান, গাংনী উপজেলার ভরাট গ্রামে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিল জেসমিন ও তার শিশু সন্তান ইমাম হোসেন। বিকেলে ভাই মাসুদ হোসেনের মোটরসাইকেলে করে স্বামীর বাড়ি ফিরছিলেন জেসমিন। পথে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানান ওসি বজলুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন