• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গজারিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ২৩ ডিসেম্বর বুধবার গজারিয়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এক মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নারী নিযাতন, বাল্য বিবাহ প্রতিরোধ, সন্তাস, মাদক, সড়কের দুরাবস্থা সহ উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধানে করণীয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব ইমাম রাজী টুলু,গজারিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব আতাউর রহমান খান নেকী, গজারিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খাদিজা আক্তার আখি, গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব এম মহসিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কমান্ডার বীর প্রতীক, গজারিয়া থানা অফিসার ইনচার্জ ( অপারেশন) মোকতার হোসেন , ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন , গজারিয়া সরকারি কলেজে এর প্রিন্সিপাল শহিদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবূ তালেব ভূইয়া, বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্জিঃ সাহিদ মোঃ লিটন, হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আশুতোষ কুমার সাহা, নৌ পুলিশ, কোস্ট গার্ড,বিভিন্ন মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন