• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

হাতিরঝিলে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হাতিরঝিল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সেলিম মিয়া (৩৫), মো. আলামিন হোসেন ওরফে সজীব (২৩), মো. রফিকুল ইসলাম রনি ওরফে ডিস্কো রনি (২৫), মো. রবিন হোসেন (২৩), মো. সান্টু মিয়া (২১) ও মাসুদ রানা ওরফে ফজলুল হক (৪০)।

এসময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় ছোরাও উদ্ধার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে মহানগর প্রজেক্ট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, অভিযুক্তরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা হাতিরঝিল, গুলশান ও বাড্ডাসহ আশপাশ এলাকায় যাত্রীবেশে রাতে ঘোরাফেরা করে। তারা সুকৌশলে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিতো। এ ছাড়া সুযোগ বুঝে তারা আশপাশের বাসা বাড়িতে ডাকাতি করত। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন