• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

হোটেলে তরুণীর লাশ, চিরকুটে লেখা ‘মারতে চাইনি বাধ্য হলাম’

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউটাউনের হোটেলে চাদর মোড়া তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মদের বোতল ভেঙে সেই ভাঙা কাচ দিয়ে তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে অনুমান পুলিশের।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই তরুণীর বাড়ি পশ্চিম মেদিনীপুরে। নাম চুমকি ঘোষ। ঘটনাস্থলে উদ্ধার হয়েছে একটি চিরকুট। তাতে লেখা হয়েছে, ‘মারতে চাইনি, বাধ্য হলাম’।

এই লেখাটি খুনির কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশের তরফে এখনো এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

নিউটাউনের ওই হোটেলে এক যুবকের সঙ্গে উঠেছিলেন ওই তরুণী। মঙ্গলবার রাতে তাদের ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় সন্দেহ হয় হোটেলের কর্মীদের। খবর দেওয়া হয় থানায়। ঘরে ঢুকে পুলিশ বিছানার উপর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।

পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। তাতে দেখা যায়, তরুণীর সঙ্গী যুবক রাতে হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। ওই যুবক পশ্চিম মেদিনীপুরের একটি ঠিকানা লিখেছিলেন। সেই ঠিকানা সঠিক কি না, তা যাচাই করে দেখছেন তদন্তকারীরা।

টেকনো থানার পুলিশ তদন্তে নেমেছে। ওই তরুণী বিবাহিত বলে জানা যাচ্ছে। খুনের উদ্দেশ্যেই হোটেলে ঘর ভাড়া করা হয়েছিলো বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলেশ। মঙ্গলবার দুপুর ১টায় হোটেল আসেন তারা। দুপরে হোটেলেই খাবার খেয়েছেন। তারপর বিকেলে খাবারও অর্ডার করা হয়। গতকাল সন্ধ্যা ৭টার দিকে হোটেল ছেড়ে দেওয়ার কথা থাকলেও ঘর বন্ধ ছিলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন