• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা মেঘনায় সামাজিক সুরক্ষা ভেঙে পড়ায় জনজীবনে চরম অনিশ্চয়তা বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনে নতুন নিয়োগ ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল মেঘনা উপজেলা প্রশাসকের দৌড়ে এগিয়ে রমিজ লন্ডনী

আমাদের অর্থনীতি অনেক বেশি ভালো অবস্থানে আছে: অর্থমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

২৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা ভালো অবস্থানে আছি, তাই ঘাবড়ানো বা নারভাস হওয়ার কিছু নেই। আমরা ঠিক জায়গায় আছি। আমাদের অর্থনীতি ঠিক জায়গায়, ভালো অবস্থানে আছে। অনেক অনেক বেশি ভলো অবস্থানে আছি।

বুধবার (২৩ ডিসেম্বর) অনলাইনে ৫৪তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, যেটা আপনারা কেউ চিন্তা করতে পারেননি তার থেকেও ভালো অবস্থানে আছে আমাদের অর্থনীতি। আমরা বিশ্বাস করি এ ধরা অব্যাহত থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পরিকল্পনা হলো আমরা বাজেট দিয়েছি। ২০২০ সাল কদিন পরেই শেষ হবে। সে অনুযায়ী আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা অনুযায়ী আমাদের যেখানে যেখানে রিকাস্ট করা দরকার সেখানে সেখানে রিকাস্ট করবো। আমরা এখনো আশাহত না।

অর্থমন্ত্রী আরো বলেন, দেখেন সারা বিশ্বে কোথাও প্রবৃদ্ধি পাবেন না। আমরা এখনো সব সূচকে প্রবৃদ্ধি রক্ষা করছি। সুতরাং এটা আল্লাহর অশেষ রহমত এদেশের মানুষের প্রতি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন