ঢাকা   ১২:০৮:৫০ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনে নতুন নিয়োগ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Wednesday, March 25, 2026,
  • 918 Time View

রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনের অংশ হিসেবে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং জ্যেষ্ঠ তথ্য অফিসার এস এম রাহাত হাসনাতকে সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তথ্য অধিদপ্তরের এই দুই কর্মকর্তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয় তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. সরওয়ার আলমকে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার প্রথমে তাকে নিয়োগ দিলেও কিছুদিন পর সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে পরবর্তীতে এক সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, প্রেস সচিব, উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব—তিনটি পদ থেকেই কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে পুরো প্রেস উইং কার্যত শূন্য হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি