• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

মধুমতি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গোপালগঞ্জে উলপুর ব্রিজের রেলিং থেকে মধুমতি নদীতে পড়ে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মোরাদ শেখ (২২) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মধুমতি নদীর ওই ব্রিজের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর ব্রিজে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুল ইসলাম।

নিহত মোরাদ শেখ সদর উপজেলার গোবরা গ্রামের খোকা মিয়া শেখের ছেলে। তিনি উলপুর বাজারে রাসেল শেখের ওয়ার্কসপের শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. ম‌নিরুল ইসলাম জানান, রাতে ওয়ার্কসপের কাজ শেষ করে মোরাদ শেখ তার কয়েকজন বন্ধুদের উলপুর ব্রিজের রে‌লিংয়ের ওপর বসে গল্প কর‌ছিলেন। হঠাৎ তিনি রেলিং থেকে মধুমতি নদীতে পড়ে পা‌নিতে ত‌লিয়ে যান।

পরে খবর পেয়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের ক‌র্মিরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ রাসেলকে খোঁজাখঁজি শুরু করে। পরে রাতেই খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

পরে আজ সকালে খুলনার এক ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে সকাল ১০টার দিকে নিখোঁজ মোরাদ শেখের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভিসের সহকারী প‌রিচালক জানে আলম জানান, রাতেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য নদীতে তল্লাশি শুরু করা হয়। পরে খুলনার এক ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলে ব্রিজের নীচ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন