• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

বিয়ের নামে কাবিন ব্যবসায়ীদের শাস্তি দাবি

নিজস্ব সংবাদ দাতা / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

২৭ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারীরা বিয়ের নামে কাবিনের ব্যবসা করে নিরীহ পুরুষদের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অভিযোগ করে তাদের শাস্তির দাবি করেছে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন (বাপুঅফা) নামের একটি সংগঠন।

রোববার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিবাহ রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটাল চাই, কাবিন ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি’ শীর্ষক এক মানববন্ধন সংগঠনের পক্ষে এ দাবি করা হয়।

এ সময় সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম বলেন, কিছু নারী বিয়ের নামে কাবিনের ব্যবসা করে নিরীহ পুরুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

মানববন্ধনে বক্তারা জানান, দেশে বর্তমানে কাবিন বাণিজ্যের বলি ৮০ ভাগ পুরুষ। দেশ-বিদেেশ সবখানে নারীরা বেশি টাকা কাবিন করে। এরপর ৭ দিনের মাথায় মেয়ে তার পরিবারের কথায় তালাক দিয়ে তার সাজানো কাবিনের টাকা দাবি করে। পরে পরিকল্পনা অনুযায়ী ওই নারী ও তার পরিবার আবার আরেক ছেলেকে টার্গেট করে। তাই কনে পক্ষ স্বেচ্ছায় তালাক দিলে কোনো কাবিন না দাবি করতে পারে, একই সঙ্গে ওসব নারীদের শাস্তি বিধান করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেন্স সংঘের মহাসচিব মো. আয়াতুল্লাহ, বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশনের আন্তর্জাতিক উপদেষ্টা ও জার্মান প্রবাসী প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন