• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ইয়াবাসহ প্রধান শিক্ষক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

২৭ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর ফরিদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ২৯০ পিস ইয়াবা টাবলেটসহ শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে আটক করেছে র‌্যাব-১৩ সদস্যরা। পরে মিজানুর রহমানকে সাদুল্যাপুর থানায় দিয়েছে র‌্যাব। মিজানুর রহমান (৫০) শিক্ষকতার পাশাপাশি উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য।

মিজানুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় ফরিদপুর গ্রামের নবাব আলীর ছেলে। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল শনিবার বিকালে মিজানুর রহমানকে তার বিদ্যালয়ের মাঠ থেকে আটক করেছে। পরে শনিবার রাতেই মিজানুর রহমানকে সাদুল্যাপুর থানায় দিয়েছে র‌্যাব।

এ নিয়ে র‌্যাবের ডিএডি শফিকুল ইসলাম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেছে। এই মামলায় গতকাল রোববার মিজানুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন