• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

কুমিল্লায় দীঘি থেকে দলিল লিখকের ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

২৭ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পৌরসদরের ঘোত্রশাল দীঘি থেকে এক দলিল লিখকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হেদায়েত উল্ল্যা মজুমদার (৬১) পৌরসভার দাউদপুর গ্রামের মৃত. জানু মিয়ার ছেলে ও নাঙ্গলকোট সাব-রেজিষ্ট্রিার কার্যালয়ের সাবেক দলিল লেখক ছিলেন। নিগতের মরদেহ উদ্ধার করে গতকাল রবিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, নিহত হেদায়েত উল্ল্যাহ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে এ ঘটনায় তার ছেলে সোহরাব হোসেন বাদী হয়ে একইদিন নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দাখিল করেন। নিহতের পরিবারের সদস্যরা আরো জানায়, নিহত হেদায়েত উল্ল্যাহ অনেকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অব¯’ায় ছিলেন। এনিয়ে তাকে ¯’ানীয় জামান্স ক্লিনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল। পরে ¯’ানীয়রা ২৬ ডিসেম্বর শনিবার বিকেলে গোত্রশাল দীঘির পশ্চিম অংশ তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দলিল লেখক হেদায়েত উল্ল্যাহর লাশ দেখে তার পরিবারের লোকজন শনাক্ত করেন।

জানতে চাইলে নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রকিবুল ইসলাম বলেন, ¯ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ (রবিবার) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন  পেলে তার মৃত্যুর সঠিক কারন নির্ণয় করা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন