• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খুব শিগগিরি রাশিয়ার মতো ভেঙে যাবে ভারত: শিবসেনা নেতা

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

২৭ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারের কড়া সমালোচনা করলেন শিবসেনার বর্ষীয়ান নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। শিবসেনার মুখপত্র সামনা’তে সঞ্জয় রাউত লেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য ভারতের সব রাজ্য সরকারকে অস্থির করে তুলেছেন। আর এভাবে চলতে থাকলে ভারত একদিন রাশিয়ার (সোভিয়েত ইউনিয়ন) মতো ভেঙে যাবে।

শিবসেনার এই বর্ষীয়ান নেতা দাবি করেন, কেন্দ্র সরকারের কাছে এমনিতেই পর্যাপ্ত অর্থ নেই। কিন্ত নির্বাচনে জেতার জন্য এবং বিভিন্ন রাজ্যের বিরোধী শিবিরের রাজ্য সরকারগুলোকে সরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অর্থ আছে। আজ ভারতের এমন পরিস্থিতি সত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি রাতে শান্তিতে ঘুমাতে পারেন তাহলে সত্যিই তার প্রশংসা করা উচিত।

প্রধানমন্ত্রী মোদি যদি দিনের পর দিন ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলোকে এভাবে অস্থির করে তোলেন, তাহলে খুব শিগগিরি রাশিয়ার মতো ভেঙে যাবে ভারত। কেন্দ্র সরকার রাজনৈতিক ফায়দা তুলতে মুম্বাইয়ে মেট্রোর কাজ বন্ধ রখেছে বলেও অভিযোগ তোলেন তিনি।

সঞ্জয় রাউত বলেন, রাজনৈতিক ফায়দার জন্য ভারতের সাধারণ মানুষের ক্ষতি করছে কেন্দ্রের মোদি সরকার। এর ফলে যেভাবে রাশিয়াতে রাজ্য ভেঙে গিয়েছিল, সেভাবে ভারতও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।

পাশাপাশি ভারতে চীনা পণ্য নিষিদ্ধ করা নিয়ে এই শিবসেনা নেতা বলেন, ২০২০ সালে চীনের সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল, ওরা আমাদের জমি দখল করে নিল। কিন্ত আমরা চীনের সেনাকে তাড়াতে পারলাম না। ভারতে চীনা পণ্য আমদানি বন্ধ করে দেওয়া হলো। তার বদলে ভারতের কেন্দ্রীয় সরকার চীনের সেনাদের তাড়ানোর চেষ্টা করতে পারত।

এদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের লেখা এই কলমকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির তরফ থেকে বলা হয়েছে, ভারত ভাঙার কথা বরদাস্ত করা হবে না। পাশাপাশি, শিবসেনাকে কংগ্রেসের সোনিয়া সেনা বলেও বিদ্রুপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন