• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

স্ত্রীর জন্য চাঁদে তিন একর জমি কিনলেন স্বামী

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

২৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিশেষ দিনকে আরও স্বরণীয় করে রাখতে স্ত্রীকে চাঁদে তিন একর জমি কিনে দিলেন স্বামী। রাজস্থানের ধর্মেন্দ্র আনিজা বিবাহ বার্ষিকীতে স্ত্রী স্বপ্না আনিজাকে এ জমি উপহার দেন।

ধর্মেন্দ্র বলেন, বিবাহ বার্ষিকী দিনটাকে অন্যরকম করতে চেয়েছিলাম। সবাই গাড়ি, বাড়ি, দামি গয়না দেয় ঠিকই, আমি সে সবের ঊর্ধ্বে যেয়ে অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। তাই অষ্টম বিবাহ বার্ষিকীতে (২৪ ডিসেম্বর) চাঁদের জমি কিনে তা উপহার হিসেবে দেওয়ার পরিকল্পনা করি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশেনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা। তবে এই দামি কিনতে সময় লেগেছে একটা বছর।

ধর্মেন্দ্র আনিজা বলেন, আমি খুব খুশি, কারণ রাজস্থান থেকে আমিই প্রথম চাঁদে জমি কিনলাম। আমি খুব খুশি হয়েছি। কোনও দিনও ভাবতে পারিনি আমার স্বামী আমাকে এমন একটা উপহার দেবেন। উপহারটি পাওয়ার পর সত্যি আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের চাঁদে বসে আছি। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন তিনি এই সারপ্রাইজ দেন আমাকে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কয়েক মাস আগে নিরাজ কুমার চাঁদে জমি কিনেছেন। এর আগে শাহরুখ খান ও সুশান্ত সিং রাজপুতও চাঁদের জমি কিনেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন