• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

গাড়িতে এক বান্ধবীর সামনেই অন্যজনকে শ্লীলতাহানি

নিজস্ব সংবাদ দাতা / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

৩০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে তরুণীকে(২১) শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতায়। এ ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, মহেশতলার বাসিন্দা ওই তরুণী যাদবপুরের বিক্রমগড় থেকে ফিরছিলেন। সঙ্গে ছিলো দুই বন্ধু। তাদের সঙ্গে আরো এক তরুণী ছিলেন। গাড়িতে তরুণীর শ্লীলতাহানি করে ওই দু’জন।

এদিন রাতে বিক্রমগড়ে এক বন্ধুর বাড়িতে পার্টি করেন ওই তরুণী। এরপর গাড়িতে ওঠেন সে। তরুণীর বয়ান অনুযায়ী, সার্দান অ্যাভিনিউ এবং শরৎ বোস অ্যাভিনিউতে গাড়িটি ঘোরাঘুরি করতে থাকে এবং অন্য বান্ধবীর সঙ্গেই অন্য দুই বন্ধু তার শ্লীলতাহানির চেষ্টা করে। তরুণী অস্বস্তিবোধ করলে ভবানীপুর থানার সামনে নেমে যান, ফোন করেন অন্য এক বন্ধুকে। এরপর দু’জনে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন গাড়িতে থাকা দুই বন্ধুর বিরুদ্ধে।

এরপর পুলিশ ওই তরুণীকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসতে চাইলেও তরুণী জানায়, ওই বন্ধুর সঙ্গেই সে বাড়ি যেতে পারবে।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বিক্রমগড়ে যেই মহিলার বাড়িতে পার্টি হয়েছিলো তার বাড়িতেও পুলিশ তল্লাশি চালায়। ৩ পলাতক অভিযুক্তদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন