• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসিফ গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

৩০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা। জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন খাজা আসিফ। সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

এনএবি এক বিবৃতিতে জানায়, আসিফের আয়ের সঙ্গে তার সম্পত্তির সামঞ্জস্য নেই। তার সম্পত্তির উৎস না জানাতে পারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসিফকে এর আগেও তলব করা হয়েছিলো। কিন্তু তিনি যাননি। তিনি তার আয়সহ অন্যান্য বিবরণীর হিসেবও দিতে পারেননি।

এনএবি’র বক্তব্য, ১৯৯১ সালে আসিফের মোট সম্পত্তি ছিলো পাঁচ দশমিক এক মিলিয়ন পাকিস্তানি রুপি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ২২১ মিলিয়ন। এতো অর্থ কোথা থেকে এলো তার কাছে সেটা জানতে চেয়েছিলো এনএবি। তিনি তার তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আসিফ দাবি করেছিলেন, আরব আমিরাতের একটি সংস্থায় কাজ করতেন তিনি। সেখান থেকে এই পরিমাণ সম্পত্তি হয়েছে তার। কিন্তু এনএবি’র বক্তব্য, যে সময় আসিফ আরব আমিরাতে কাজ করতেন বলে দাবি করছেন, সেসময় তিনি দেশেই ছিলেন। ওই কোম্পানির কাগজ তিনি জাল করেছেন বলে অভিযোগ করছে এনএবি।

খাজা আসিফ নওয়াজ শরিফের আমলে দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে তিনি প্রথমবার মন্ত্রিত্ব পান। বর্তমানে আসিফ দেশের অন্যতম বিরোধী মুখ ছিলেন। নওয়াজ শরিফের অবর্তমানে দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন