• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

সিরিয়ায় বাসে সন্ত্রাসী হামলা, নিহত ২৮

নিজস্ব সংবাদ দাতা / ২২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

৩১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিরিয়ায় একটি বাসে সন্ত্রাসী হামলায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে এ হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ ডিসেম্বর) দেইর আল জোর প্রদেশে বাসটিতে ওই হামলার ঘটনা ঘটে। এতে বেসামরিক নাগরিক নিহত হন।

তবে একটি পর্যবেক্ষণ সংস্থাসহ বেশ কিছু সূত্র জানিয়েছে, ওই বাসে থাকা যাত্রীরা দেশটির সেনা সদস্য। এসব সংস্থা নিহতের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ ওই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। তাদের দাবি, হামলায় ৩৭ সেনা নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, পরিকল্পিতভাবে বাসে হামলা চালানো হয়েছে। ইসলামিক স্টেটের সদস্যরা ওই হামলা চালিয়েছে। সরকারপন্থি মিলিশিয়া এবং সেনা সদস্যদের বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

আরো বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনেও বলা হয়েছে যে, সিরীয় বাহিনীর সদস্যদের বহনকারী বাসে ওই হামলা চালানো হয়েছে। প্রাচীন পালমিরা নগরীর কাছে অবস্থিত ওই অঞ্চলে আইএস যোদ্ধা এবং সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর মধ্যে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে ২০১৪ সালে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় আইএস। পশ্চিমাঞ্চলীয় সিরিয়া থেকে পূর্বাঞ্চলীয় ইরাকের প্রায় ৮৮ হাজার বর্গ কিলোমিটার তাদের নিয়ন্ত্রণে ছিল। পাঁচ বছর ধরে যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের সহায়তায় স্থানীয় বাহিনীগুলো নিজেদের ভূমির নিয়ন্ত্রণ ফিরে পায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন