• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের উদ্বোধন আজ, ভাতা পাবেন ৩৭৫৬৭ জন মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত

সোশ্যাল মিডিয়া থেকে সন্তানকে দূরে রাখতে চাই: আনুশকা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

৩১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হবু বাবা ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক। মা বলিউডের প্রথম সারির অভিনেত্রী-প্রযোজক। কিন্তু সন্তানকে বড় করতে চান আর ৫টা শিশুর মতোই আড়ম্বরহীন ভাবে।

এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হবু মা আনুশকা শর্মা বলেন, আমি এবং বিরাট মানুষ হিসাবে অনেকটাই এক রকম। তাই আমাদের সন্তানকে বড় করতে এই মিল কিছুটা সুবিধা করে দেবে। আমি খুবই প্রগতিশীল পরিবেশে বড় হয়েছি। আমাদের পরিবারের ভীত ভালোবাসা দিয়ে তৈরি। আমি এবং বিরাট চাই আমাদের সন্তান সকলকে শ্রদ্ধা করবে। নীতি শিক্ষাটা এ ক্ষেত্রে ভীষণ জরুরি। আমরা অবাধ্য সন্তান বড় করতে চাই না।

আনুশকা চান তার সন্তান বড় হয়ে সকলকে শ্রদ্ধা করবে। তিনি শৈশবে মা-বাবার কাছে যে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষায় শিক্ষিত করতে চান নিজের সন্তানকেও। প্রাচুর্যের মধ্যে বড় হয়ে সে যাতে ‘অবাধ্য’ না হয়, তা নিয়ে সতর্ক থাকবেন বিরাট এবং আনুশকা দু’জনেই।

মা হওয়ার আগেই নিজের সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। কারিনা কাপুর খান সম্প্রতি তার টক শো-তে বলেছিলেন, বিরাট-আনুশকার সন্তান এলে তৈমুর পাপারাৎজিদের থেকে মুক্তি পাবে। তবে তেমনটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

কারণ আনুশকার কথায়, আমরা জনসমক্ষে নিজেদের সন্তানকে বড় করতে চাই না। এই বিষয়ে আমরা অনেক ভেবেছি। সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সন্তানকে দূরে রাখতে চাই।

একজন শিশুকে আর পাঁচজন শিশুর থেকে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষপাতী নন আনুশকা। তিনি মনে করেন, তাদের সন্তান বড় হয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ সে নেবে। মা-বাবা হিসাবে তারা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না।

আর কয়েকটা দিনের অপেক্ষা। জানুয়ারি মাসেই দুই থেকে তিন হতে চলেছেন তারা। বুধবার রাতে জুহুর একটি ক্লিনিকে দেখা গিয়েছে হবু মা-বাবাকে। সন্তান পৃথিবীতে আসার পর প্রথম কয়েক মাস আনুশকাই তার দেখাশোনা করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, বিরাটকে সারা বছর খেলতে হবে। কিন্তু আমি কখন কাজ করবো, সেই সিদ্ধান্ত আমি নিতে পারি। সে ক্ষেত্রে আমি বছরে একটি বা দু’টি ছবিও করতে পারি। পরিবারের হিসাবে আমরা কতোটা সময় একসঙ্গে কাটাতে পারছি সেটাই আসল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন