• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

সুড়ঙ্গ বানিয়ে প্রেমিকার স্বামীর কাছেই হাতেনাতে ধরা প্রেমিক!

নিজস্ব সংবাদ দাতা / ২২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

৩১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মেক্সিকোর এক ব্যক্তি নিজের বাড়ি থেকে সুড়ঙ্গ খুড়েছিলেন প্রেমিকার বাড়ি অবধি। সেখান দিয়েই সবার নজর এড়িয়ে চলতো যাতায়াত। একদিন প্রেমিকার স্বামী দেখে ফেলেন তাদের। আর তার পরই সন্ধান মেলে সুড়ঙ্গের। সেই সুড়ঙ্গ ধরে তিনি পৌঁছে যান স্ত্রীর প্রেমিকের বাড়িতে। এর পরই বাকি সবার নজরে আসে সুড়ঙ্গের বিষয়টি।

সুড়ঙ্গ খোঁড়ায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম অ্যালবার্তো। প্রেমিকার স্বামী তাড়াতাড়ি বাড়ি ফিরে আসায় অ্যালাবার্তোকে দেখে ফেলেন। তিনি আসতেই অ্যালবার্তো একটি সোফার তলায় লুকিয়ে পড়েন। সেই সোফার নীচেই সুড়ঙ্গের হদিশ মেলে।

যদিও সেই সুড়ঙ্গের মাপ কী, কীভাবে খোঁড়া হয়েছে তা এ ব্যাপারে কিছু জানায়নি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন। ওই সুড়ঙ্গের ঢোকার মুখের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই সুড়ঙ্গ ধরে অ্যালবার্তোর বাড়িতে চলে গিয়েছিলেন ওই মহিলার স্বামী। সেখানে তিনি যেতেই কাউকে কিছু না বলার কথা জানায় অ্যালবার্তো। এর পরই হাতাহাতি বাধে তাদের। ঘটনাটি নিয়ে পুলিশে অভিযোগও জমা পড়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন