• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

‘এডেন বিমানবন্দরে মিসাইল হামলায় ইরান জড়িত’

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

০১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ইয়েমেনের এডেন বিমানবন্দরে বিস্ফোরণের পেছনে ইরান জড়িত রয়েছে বলে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক।

তিনি বলেন, এডেন বিমানবন্দরে গাইডেড মিসাইল হামলায় কিছু ইরানি বিশেষজ্ঞ জড়িত রয়েছে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

বুধবার (৩০ ডিসেম্বর) সৌদি আরব থেকে ইয়েমেনের নতুন সরকারকে বহনকারী একটি বিমান বুধবার দেশটির এডেন বিমানবন্দরে অবতরণের পরপরই হামলার মুখে পড়ে। এতে অনন্ত ২৬ জন নিহত হয়েছেন। তবে সরকারের কেই হতাহত হননি।

সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, বুধবার নতুন সরকারের সদস্যরা দেশটির অস্থায়ী রাজধানী এডেনে প্রথম সভা করেছেন।

সভায় নতুন সরকারের প্রধানমন্ত্রী সাইদ বলেন, প্রাথমিক তদন্তের ফলাফলে এডেন বিমানবন্দরে বিস্ফোরণের পেছনে হুতি জঙ্গিগোষ্ঠী জড়িত রয়েছে। সেনাবাহিনী ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, গাইডেড মিসাইল হামলায় কিছু ইরানি বিশেষজ্ঞ জড়িত রয়েছে।

অন্যদিকে, সৌদি সমর্থিত সরকারের ওপর হামলার প্রতিশোধ নিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই রাতজুরে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার কয়েকটি অংশে বিমানহামলা চালায় সৌদি-আমিরাত জোট।

হুতি সমর্থিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রাতেই জোটের পক্ষ থেকে সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং হুতিদের নিয়ন্ত্রিত দুটি এলাকায় হামলা চালানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন