• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার

নিজস্ব সংবাদ দাতা / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

০২ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন প্রবাসী আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সাহা। শুক্রবার (১ জানুয়ারি) জর্জিয়ার নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা শনাক্তের পর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন রমেশ চন্দ্র সাহা।

তার দুই মেয়ে এবং স্ত্রীও করোনায় আক্রান্ত। তারা কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। জর্জিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি সূত্র এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের নোয়াখালীর অধিবাসী রমেশ চন্দ্র সাহা দীর্ঘদিন ধরে জর্জিয়ায় বসবাস করে আসছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, জর্জিয়া যুব ও আওয়ামী লীগ, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতি, প্রোগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে তার বিদেহী আত্মার সৎগতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন