• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের উদ্বোধন আজ, ভাতা পাবেন ৩৭৫৬৭ জন মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত

তৃতীয়বার বাবা হচ্ছি, এ নিয়ে অবশ্যই রোমাঞ্চিত: সাকিব

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রায় আড়াই সপ্তাহ যুক্তরাষ্ট্র থাকার পর দেশে ফিরেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে দেশে ফিরেছেন মা শিরিন আক্তারও।

কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ সময় রোববার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করেন তারা।

দেশে এসেই তৃতীয়বার বাবা হওয়ার বিষয়ে মুখ খুলেছেন টাইগার অল-রাউন্ডার। সাকিব বলেন, দুইবার এই অভিজ্ঞতা হয়েছে (হাসি)। এটা নতুন কিছু না। তৃতীয়বার বাবা হচ্ছি এ নিয়ে অবশ্যই রোমাঞ্চিত। সবার কাছে আমি দোয়া চাই, যেন নতুন বাচ্চা সুস্থ-স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে পারে, মা-বাচ্চা দুইজনই সুস্থ থাকতে পারে।

গত ১ জানুয়ারি সাকিব-শিশির দু’জনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় সন্তান আগমনের কথা জানান। শিশিরের বেবি বাম্পের ছবি মুহূর্তেই ভক্ত-সমর্থকদের কাছে ছড়িয়ে পড়ে। তখন থেকেই সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয়।

২০১২ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। গত এপ্রিলে দ্বিতীয়বারের মত বাবা হন সাকিব। সে সময় তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান। এর আগে ২০১৫ সালে সাকিব-শিশির সম্পতির ঘর আলো করে প্রথম সন্তান আলায়না হাসান অব্রির জন্ম হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন