• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

এতিমদের মাঝে খাদ্য বিতরণ করলো র‌্যাব-১০

নিজস্ব সংবাদ দাতা / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব ঘোষিত সেবা সপ্তাহে ৫০০ এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত র‌্যাব সেবা সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ নির্ধারিত কর্মসূচির মধ্যে শনিবার (২ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামীয়া মাদ্রাসায় ৫০০ এতিম শিশু নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করে।

অনুষ্ঠানে র‌্যাব কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।

এছাড়াও সেবা সপ্তাহে র‌্যাব সদস্যরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা প্রদান করবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন