• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নিখোঁজের ৩ দিন পর ম্যানহোলে মিললো শিশুর মরদেহ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

নিখোঁজের ৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের একটি ম্যানহোল থেকে রোহান নামের তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। ওই কিশোরের মাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে নিখোঁজ ছিলো।

রোহান চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া মহল্লার সুজন আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, গত বৃহস্পতিবার শিশু রোহান নিখোঁজ হলে শুক্রবার থানায় জানায় তার পরিবার। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার রাত সাড়ে ৮দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের লাশকাটা ঘরের পেছনের ম্যানহোল থেকে তার মহদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ১৩-১৪ বছরের এক কিশোর শিশু রোহানকে হাসপাতালের বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ায়। পরে ফুটেজের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে রোহানের মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন