• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন ২৫ কৃষি কর্মকর্তা পেলেন ৫ম গ্রেডে পদোন্নতি দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন

দাগনভূঞায় শিশুকে যৌন নিপীড়ন মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

০৪ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা পৌর শহরে ৪ বছর বয়সের এক শিশুকে যৌন নিপীড়ন মামলায় আবদুল হালিম (৬৫) নামে এক বৃদ্ধকে সোমবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত আবদুল হালিম সোনাগাজী উপজেলার চর লক্ষ্মীগঞ্জ গ্রামের মৃত লকিয়ত উল্যার ছেলে। তিনি দাগনভূঞা পৌরসভা ইযারপুরের লাম টাওয়ারে কেয়ার টেকার হিসেবে কাজ করতেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (২ জানুয়ারি) বিকেলে শিশুটি লাম টাওয়ারের সামনে খেলছিল, এমন সময় আব্দুল হালিম শিশুটিকে ডেকে এনে চেয়ারে বসায় ও হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ কাতর স্থানে শ্লীলতাহানি করেন। পরবর্তীতে জানালা দিয়ে শিশুটির আত্মীয় বিষযটি দেখতে পায় এবং তার মাকে জানান। শিশুটির মা-বাবা রোববার রাতে থানাকে অবহিত করলে তদন্ত সাপেক্ষ সত্যতা পেয়ে আবদুল হালিমকে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোমবার সকালে দাগনভূঞা থানায় শ্লীলতাহানির মামলা করেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিকে যৌন নিপীড়ন মামলার সোমবার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন