• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ

সূর্যমুখী’র সাথে শত্রুতা!

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

২৭ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,
এমএ কাশেম ভূঁইয়া :
মানুষ সৃষ্টির সেরা জীব-তবে সামাজিক অবক্ষয়গুলো নিয়ে যখন প্রতিবেদন বা খবর লিখি তখন মনে হয়; মানুষের চেয়ে নিকৃষ্ট আর কোন জীব হয় না।
কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর একজন কৃষিবিদ শিক্ষার্থী পরিক্ষামূলকভাবে নিজের পৈত্রিক ৯০শতক জমিতে চাষ করেন সূর্যমুখী ফুলের। হলুদের সমারোহ দেখতে দুর-দুরান্ত থেকে ফুল প্রেমিরা ছুটে আসেন প্রতিদিন এবং সেলফী তুলে নিজের ফেসবুকসহ সামাজিক মাধ্যমে প্রচার করে আনন্দোৎসব করেন প্রকৃতিপ্রেমীরা। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে মানুষ নামের কিছু অমানুষ সেই জমির ফুল কেটে নিয়ে যায় কে বা কারা এই অপকর্মটি করেছে তা এখনো জানা যায়নি।
মোবাইল ফোনে এই প্রতিবেদকের নিকট মাছিমপুর গ্রামের মো.ওয়ালিদ মিয়ার পুত্র হোমনা কৃষিপ্রশিক্ষণ ইনস্টিটিউশন থেকে সদ্য ডিপ্লোমা করা কৃষিবিদ ওমর ফারুক (টুটুল) জানায়, পরীক্ষামূলক ভাবে মাছিমপুর-কলাকান্দি রোডে ৯০ শতক জমিতে সূর্যমুখী চাষ করেন।
প্রতিদিন সূর্যমূখী ফুলের মুগ্ধতা উপভোগ করতে হাজারো তরুণ-তরুনীদের ভিড় হয়। তিনি কাউকে মন্দ বলতেন না; বরং আরো উৎসাহ পেতেন বলে জানান। শুধু তিনি নন; এলাকার কৃষকগণও সূর্যমুখী ফুলের চাষে আগ্রহ বাড়তে শুরু করে বলেও জানান। কারণ, অল্প পূঁজিতে শষ্যবিজ ও তৈল উৎপাদনে সূর্যমুখীর চাষ কৃষকের জন্য লাভজনক ও নতুন দিগন্তের সম্ভাবনা হতে পারে বলেও তিনি জানান। কিন্তু দুর্বৃত্তদের এহেন কর্মকান্ডে হতাশা দেখছে ওমর ফারুক (টুটুল)। তিনি বলেন, আমি পরীক্ষামূলক ভাবে সূর্যমুখী চাষ করেছি। আমার জমিতে প্রতিদিন সেলফি তুলতে হাজারো মানুষ আসে, আমি কখন কাউকে কিছু বলি নাই, কারা আমার জমির সূর্যমুখী ফুল কেটে নিয়েছে তা ও আমি জানি না। তবে বিষয়টি বড়ই দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন