• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

মেঘনায় মুক্তিযোদ্ধা স্বামীর মৃত্যুতে স্ত্রীর হার্ট এট্যাকে মৃত্যু!, উভয়ের দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

২৭ ফেব্রুয়ারি ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় মুক্তি যোদ্ধা স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট এট্যাকে স্ত্রীর মৃত্যু হয়। মুক্তিযোদ্ধা মরহুম  আলী হোসেনকে প্রশাসন রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন । একই সময়ে জানাজা ও দাফন  সম্পন্ন করা হয়। উপজেলার মানিকার চর ইউনিয়নের মানিকার চর গ্রামের  বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন (৭৬) গত রাত ৯ টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-রাজিউন)স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রী সাফিয়া বেগম (৬৫)হার্ট এট্যাক করে আজ ভোর ৫ টার দিকে  মারা যান (ইন্না -রাজিউন)। তাদের একমাত্র ছেলে মোঃ পারভেজ হোসেন ফারুক এ তথ্য নিশ্চিত করেন। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  মৃত্যুকালে এই যুগল এক ছেলে ও দুই মেয়ে সহ নাতি, নাতিন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। যুগলের জানাজা মানিকার চর এল এল উচ্চ মডেল  উচ্চ বিদ্যালয়ের মাঠে ১১ টার দিকে অনুষ্ঠিত হয়। জানাজায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, জেলা পরিষদ সদস্য কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, মানিকার চর ইউনিয়নের চেয়ারম্যান হারুনর রশীদ, এমরান হোসেন আকাশ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। জানাজা শেষে যুগলকে মানিকার চর উত্তর পাড়া কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন