• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

আইজিপি’র সাথে মালদ্বীপের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদ দাতা / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

১৪ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সাথে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাত সামির (Shiruzimath Sameer) আজ রবিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে রাষ্ট্রদূত মালদ্বীপে কর্মরত প্রায় দেড় লাখ বাংলাদেশী মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে উল্লেখ করেন। এছাড়া, তিনি কোভিড-১৯ মোকাবেলা এবং টিকাদান কার্যক্রমে মেডিকেল টিম পাঠানোর জন্য মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উভয় দেশের পুলিশের মধ্যে রিয়েল টাইম ইনফরমেশন ও ইন্টেলিজেন্স শেয়ারিং এবং বেস্ট প্রাকটিসসমূহ চর্চার জন্য বাংলাদেশ ও মালদ্বীপের পুলিশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে উভয় দেশে নোডাল অফিসার নিয়োগ করা যেতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি মালদ্বীপ পুলিশকে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ পরিদর্শনের আহ্বান জানান এবং উভয় দেশের পুলিশ অফিসারদের প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর করা যেতে পারে বলে মত প্রকাশ করেন।

রাষ্ট্রদূত এ সকল বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মালদ্বীপ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন